সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
ঝিনাইদহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অভিযান চলাকালে সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, এ ধরণের অভিযানের মূল উদ্দেশ্য কেবল জায়গা পরিষ্কার রাখা নয়, বরং পরিবেশ সুন্দর রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি করা।