লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ সকাল ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকেল ৪টায় উপজেলা সদরে আয়োজিত একটি সুসজ্জিত র্যালি মূল সড়কগুলো প্রদক্ষিণ করে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন এবং উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষায় ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

২৬ মিনিট আগে
ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

১ ঘন্টা আগে
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

জীববৈচিত্র্য ও জননিরাপত্তা চরম হুমকিতে

১ ঘন্টা আগে
জীববৈচিত্র্য ও জননিরাপত্তা চরম হুমকিতে

জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

২ ঘন্টা আগে
জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

২ ঘন্টা আগে
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

ট্রাইব্যুনাল থেকে চতুর্থ বিচারপতির পদত্যাগ

৩ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল থেকে চতুর্থ বিচারপতির পদত্যাগ

পিছিয়ে থেকেও ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড, তবুও অবনমন অঞ্চলে ক্যারিকের দল

৩ ঘন্টা আগে
পিছিয়ে থেকেও ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড, তবুও অবনমন অঞ্চলে ক্যারিকের দল

মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।