সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত
মেহেরপুরে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নিচে ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফারহান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারহান চাঁদপুর গ্রামের রায়হানের ছেলে।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সাথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিল শিশু ফারহান। ভ্রমণের সময় অটোরিকশার সামনের আসনে সে তার দাদার কোলে বসা ছিল। পথিমধ্যে হঠাৎ করেই চলন্ত অটোরিকশা থেকে ছিটকে নিচে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে একই গাড়ির চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
কচি বয়সে শিশু ফারহানের এমন হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবার ও পুরো গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
১ ঘন্টা আগে
“করব সমবায়, গড়ব দেশ” প্রতিপাদ্যে গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
৭ ঘন্টা আগে
গাংনীতে মরিচের দরপতনে চরম হতাশ চাষিরা, উঠছে না মজুরি খরচও
১২ ঘন্টা আগে