লগইন
জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
তারল্যসংকটে থাকা বেসরকারি ব্যাংকে চট্টগ্রাম বন্দরের এফডিআর | জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

তারল্যসংকটে ভোগা একাধিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত (এফডিআর) রাখার ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত সংসদীয় কমিটি। মেয়াদ পূর্ণ হওয়ার পরও আমানতের অর্থ উত্তোলন না করা এবং নির্ধারিত নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের সব অর্থ কেবল সরকারি ব্যাংকেই জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।

এর আগের বৈঠকে উপস্থাপিত তথ্যানুযায়ী, তীব্র তারল্যসংকটে পড়া ছয়টি বেসরকারি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি স্থায়ী আমানত আটকে রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব ব্যাংকের তালিকায় রয়েছে পদ্মা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) ও ইউনিয়ন ব্যাংক। অডিটে দেখা গেছে, আন্তর্জাতিক হিসাব মানদণ্ড অনুসরণ না করায় এসব আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানের মোট আমানতের ৭৫ শতাংশ সরকারি ব্যাংকে এবং ২৫ শতাংশ অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন স্বনামধন্য বেসরকারি ব্যাংকে রাখা বাধ্যতামূলক ছিল। কিন্তু আমানত গচ্ছিত রাখার ক্ষেত্রে এ সংক্রান্ত বিধিনিষেধ মানা হয়নি বলে অডিট আপত্তিতে উঠে এসেছে।

কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২০-২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিয়ে বিশদ আলোচনা করা হয়। সংসদীয় কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের সময়েও কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে সতর্ক করা হয়।

এ ছাড়া বৈঠকে বাণিজ্য ক্ষেত্রে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার, অটোমেটেড ই-বিলিং ব্যবস্থা চালু এবং আগামী ডিসেম্বরের মধ্যে বন্দর চত্বরে জমে থাকা নিলামযোগ্য কনটেইনার ও কনটেইনার চুরির ঘটনার সুষ্ঠু নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

২২ মিনিট আগে
জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

২৩ মিনিট আগে
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

ট্রাইব্যুনাল থেকে চতুর্থ বিচারপতির পদত্যাগ

১ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল থেকে চতুর্থ বিচারপতির পদত্যাগ

পিছিয়ে থেকেও ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড, তবুও অবনমন অঞ্চলে ক্যারিকের দল

১ ঘন্টা আগে
পিছিয়ে থেকেও ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড, তবুও অবনমন অঞ্চলে ক্যারিকের দল

মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

৫ ঘন্টা আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।