সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল মজিদ।
এছাড়াও সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।