লগইন
ইসরায়েলি গণমাধ্যম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ রাত ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
নির্বাচনের আগে ইরানে বড় ধরনের হামলার ছক কষেছিলেন নেতানিয়াহু ও মোসাদ প্রধান | ইসরায়েলি গণমাধ্যম

ইসরায়েলে গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগেই ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের এক বিশেষ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা এই হামলার তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এবং নির্ধারিত সময়ে দেশে নির্বাচন আয়োজন অনিশ্চিত হয়ে পড়তে পারে। নিরাপত্তা আধিকারিকদের আপত্তির পরও হামলার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছিল। তবে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তার ভুলের কারণে বিষয়টি যুক্তরাষ্ট্রের গোচর হয় এবং ওয়াশিংটনের তৎকালীন হস্তক্ষেপে নেতানিয়াহুর এ পরিকল্পনা ভেস্তে যায়।

তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়, নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানোর পরিকল্পনা নেতানিয়াহুর ছিল না। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও প্রায় একই ধরনের অভিযোগ করে জানান, সেনাপ্রধানকে না জানিয়ে মোসাদকে দিয়ে ইরান ঘিরে একটি উসকানিমূলক পদক্ষেপ নিতে চেয়েছিলেন নেতানিয়াহু।

চ্যানেল টুয়েলভ আরও জানায়, ভোটের ঠিক আগে সেনাপ্রধান ইয়াল জামির ও নেতানিয়াহুর মধ্যে নজিরবিহীন বিরোধ সৃষ্টি হয়েছিল। সামরিক নেতৃত্বের উদ্বেগ ছিল, রাজনৈতিক সুবিধা হাসিল করতে নেতানিয়াহু প্রশাসন ইরান সংঘাতকে কাজে লাগানোর চেষ্টা করছে। যদিও এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দেন।

এদিকে ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, নতুন সরকার গঠনে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সমর্থন দিয়েছেন, বিপরীতে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন ৪৬ জন। এই পরিস্থিতিতে শীঘ্রই সরকার গঠনের আহ্বান জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

অন্য সংস্করণে জানা যায়, যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টায় তারা অগ্রগতির দিকে এগোচ্ছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিরোধে তাঁরা ভূমিকা রেখে চলেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৭ মিনিট আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৮ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

১ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৩ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৩ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।