লগইন
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ নভেম্বর, ২০২৬ | ০৭:৩৮ বিকাল ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনের স্বপ্ন পূরণে তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ‘ড্রিম স্টাডি অ্যাব্রোড’। জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরিতে আলমডাঙ্গায় প্রতিষ্ঠানটির শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় আলমডাঙ্গা শহরের সরকারি কলেজ রোডে দারুস সালাম মসজিদের সামনে জিসান টাওয়ারের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিসের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটি আলমডাঙ্গা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, কর্মসংস্থান এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে। ‘ঝঃঁফু, ডড়ৎশ ধহফ ঝবঃঃষবফ রহ ঔধঢ়ধহ’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিদেশযাত্রার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে ড্রিম স্টাডি অ্যাব্রোডের মাধ্যমে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলা থেকে ১৫ জন শিক্ষার্থীর জাপানে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া এপ্রিল সেশনে আরও ৪০ জন শিক্ষার্থীর জাপানে যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, আলমডাঙ্গায় শাখা অফিস চালুর ফলে স্থানীয় শিক্ষার্থীদের আর দূরের শহরে গিয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না। নিজ শহর থেকেই জাপানে পড়াশোনা ও কর্মজীবন গড়ার বিষয়ে প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও সহযোগিতা নিতে পারবেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান থেকে ভার্চুয়ালি যুক্ত হন ড্রিম স্টাডি অ্যাব্রোডের চেয়ারম্যান মুন্সি বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরিয়ত উল্লাহ, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেন, নুরুজ্জামান মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম বকুল ও প্রভাষক হুমায়ুন আহমেদ, গোলাম সরোয়ার হায়দার, নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, কথাসাহিত্যিক পিন্টু রহমান এবং ড্রিম স্টাডি অ্যাব্রোডের আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলমডাঙ্গায় এ শাখা অফিস চালুর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

১ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

৩ ঘন্টা আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

৬ ঘন্টা আগে
উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।