সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আলোচনা সভা ও রাজনৈতিক মিছিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমঝুপি বাজারে এ সভার আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সহসাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন মন্তব্য করেন, বিগত সরকার দেশ শাসন করতে গিয়ে রাষ্ট্রের ভিত্তিমূল ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমানেও একটি স্বার্থান্বেষী চক্রান্তকারী গোষ্ঠী দেশকে পুনরায় অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। এসব অপশক্তিকে রুখে দিতে সবাইকে সুসংগঠিত হয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভা শেষে আমঝুপি বাজার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি
৪ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান জব্দ
৬ ঘন্টা আগে