সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক এক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহা. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া এবং কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে বক্তারা বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ক্ষতিকর দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। বাল্যবিবাহের সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
১ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
৪ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক
৬ ঘন্টা আগে