লগইন
ইরানের অস্ত্র চোরাচালান রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স 'আয়রন গেট', নজর কাস্পিয়ান ও স্থলসীমান্তে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ সকাল ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইরানের অস্ত্র চোরাচালান রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স 'আয়রন গেট', নজর কাস্পিয়ান ও স্থলসীমান্তে

ইরানে সামরিক সরঞ্জাম, উন্নত অস্ত্র এবং বিস্ফোরকের মতো দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রবেশ ঠেকাত নতুন কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির সমুদ্রসীমার পাশাপাশি কাস্পিয়ান সাগর ও বিশাল স্থলসীমান্ত দিয়ে অস্ত্র সরবরাহ এবং অবৈধ অর্থপ্রবাহ বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ যৌথ সামরিক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।

গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই টাস্কফোর্সের মূল কার্যালয় হবে ফ্লোরিডার টাম্পায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে এটি কাজ করবে এবং এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, অর্থ, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অংশ নেবে।

ইরানের সাতটি প্রতিবেশী দেশের সঙ্গে প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমে ইরাক ও তুরস্ক, উত্তরে আর্মেনিয়া ও আজারবাইজান এবং পূর্বে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান অবস্থিত। এ ছাড়া উত্তরে কাস্পিয়ান সাগরে দেশটির প্রায় ৭৫০ কিলোমিটার উপকূলরেখা রয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে এসব রুটে ইরান যে গোপন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলেছে তা নস্যাৎ করা।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বাড়িয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন, সামরিক সরঞ্জাম তৈরি ও নতুন করে অস্ত্রের মজুত গড়ে তোলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা সংকুচিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তিনি জানান, সমুদ্র অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের ২ হাজার ৫০০ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি আটকে গেছে।

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কঠোর মার্কিন অবরোধ থাকা সত্ত্বেও ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত গোপন নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও বিস্ফোরক আমদানি করেছে তেহরান। কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে আকাশপথে কার্গো বিমানে এসব সরঞ্জাম ইরানে পৌঁছায়।

অন্যদিকে, সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা লাভের পর এই অঞ্চলে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই নির্বাচন ফলাফলের জন্য চলমান সংঘাতকে আংশিকভাবে দায়ী করে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে মধ্যস্থতাকারীদের শান্তি প্রচেষ্টার মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইরানের অস্ত্র চোরাচালান রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স 'আয়রন গেট', নজর কাস্পিয়ান ও স্থলসীমান্তে

২১ মিনিট আগে
ইরানের অস্ত্র চোরাচালান রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স 'আয়রন গেট', নজর কাস্পিয়ান ও স্থলসীমান্তে

পবিত্র গ্রন্থে যাদের অন্তরঙ্গ সঙ্গী করতে নিষেধ করা হয়েছে

২১ মিনিট আগে
পবিত্র গ্রন্থে যাদের অন্তরঙ্গ সঙ্গী করতে নিষেধ করা হয়েছে

চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ডা. জিয়াউদ্দিন হায়দার

১ ঘন্টা আগে
ঝিনাইদহে ডা. জিয়াউদ্দিন হায়দার

ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

২ ঘন্টা আগে
ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

৩ ঘন্টা আগে
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

জীববৈচিত্র্য ও জননিরাপত্তা চরম হুমকিতে

৩ ঘন্টা আগে
জীববৈচিত্র্য ও জননিরাপত্তা চরম হুমকিতে

জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

৪ ঘন্টা আগে
জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

৪ ঘন্টা আগে
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।