লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ নভেম্বর, ২০২৬ | ০৮:০৩ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুজনের নিটক থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ৭ নভেম্বর শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানাগেছে, আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ^াস গোপন সংবাদের ভিত্তিতে বড়বোয়ালিয়া মিলবাজারে অভিযান চালিয়ে মেহেরপুর জেলা গাংনী উপজেলার হেমায়েতপুর(রুয়েরকান্দি) গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে নয়ন(২০) ও মিরপুর উপজেলার কুর্শা পুলপাড়ার জিয়ারুলের ছেলে সোহাগ আলীকে(১৮) গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা বড় হাটয়োলিয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে মোড়ভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি রমজান আলীর ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে। মাসুদ রানা গত ৭ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি অনলাইন জুয়া মামলার তদন্তে প্রাপ্ত আসামী। জানাযায়, মাসুদ রানা অনলাইন জুয়ার মাধ্যমে নিজের অর্থ সম্পদ সবকিছু ধংশ করে ফেলেছে। জুয়া খেলার টাকার জন্য স্ত্রী ও পিতা-মাতার সাথে খারাপ আচারন করে। তাকে গ্রেফতারের পর পরিবারে স্বস্তি ফিরেছে।

এদিকে, শনিবার রাতে হাটবোয়ালিয়া বাজারের বিএনপি পার্টি অফিসের সামনে লিপন বিশ্বাস নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত ও বিরক্তিকর আচরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন হাটবোয়ালিয়া গ্রামের তাহের বিশ^াসের ছেলে লিপন বিশ্বাসকে(৪৪) আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে সংবাদ দেওয়ায় হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ডোপ টেস্ট করলে শরীরে ইয়াবা সেবনের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। লিপন বিশ্বাসকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে হাজির করা হয়। বাকীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

১ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

৩ ঘন্টা আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

৬ ঘন্টা আগে
উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।