সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সালমান শাহ হত্যা মামলা | তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়িয়েছেন আদালত। আগামী ৮ ডিসেম্বর প্রতিবেদন জমার নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। তবে সিআইডি পুলিশের তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন এ তারিখ ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ওয়াজেদ আলী খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তা এ নিয়ে মোট ১১ বার সময় নিলেন।
এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এ মামলাটি করেন। মামলায় সামিরা হক ছাড়াও তার মা লতিফা হক লুসি, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা-মা ও ছোট ভাই তার নিউ ইস্কাটনের বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা ও গৃহকর্মী জানান সালমান ঘুমাচ্ছেন। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোনের মাধ্যমে সালমানের বাবাকে জানান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে। স্বজনরা শোবার ঘরে গিয়ে সালমানকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শরীরে দড়ির দাগ ও নীলচে চিহ্ন দেখতে পান স্বজনরা। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মামলাটির তদন্ত কাজ চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৩৬ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
১ দিন আগে