লগইন
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
বাংলাদেশ–ভুটান ম্যাচ | বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথমার্ধ শেষে দুই দলের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়েছে। প্রথমার্ধে বারবার আক্রমণের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার দল।

ম্যাচ শুরুর আগে একাদশে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে বাধ্য হন বাংলাদেশ কোচ। ওয়ার্ম-আপের সময় ইনজুরিতে পড়ায় একাদশ থেকে বাদ পড়েন তপু বর্মণ। তাঁর স্থলাভিষিক্ত হন কাজেম শাহ এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন জামাল ভূঁইয়া। ম্যাচ শুরুর আগে সাবেক তারকা গোলকিপার ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ট্রফি উন্মোচন করেন।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান দিক থেকে রাকিবের ক্রসে বল পান সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামা বিশ্বনাথ ঘোষ। তবে ভুটানি ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। রিবাউন্ডে বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় ভুটানের রক্ষণভাগে। এরপর ১৮তম ও ২৫তম মিনিটে আরও দুটি গোল করার সুযোগ হাতছাড়া করেন বিশ্বনাথ।

ম্যাচের ৪-এর দশকে ভুটানের আক্রমণভাগও ভয় দেখানোর চেষ্টা করে। ৪০তম মিনিটে ভুটান প্রথমবারের মতো দূরপাল্লার শট নিলেও বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ অনায়াসেই বল গ্লাভসবন্দি করেন। ৪৪তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে শমিত সোম হেডে বল গোলমুখে পাঠালেও জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউ নাগাল পাননি। ফলে সুযোগ পেয়েও গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ম্যাচের সময় মাথায় চোট পেয়ে ভুটানের অর্গিয়েন ওয়াংচুক মাঠ ছাড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

৩৯ মিনিট আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪২ মিনিট আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

৪৩ মিনিট আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

৪৫ মিনিট আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত  আসামী ফারুকসহ গ্রেফতার ৪

উচ্ছ্বসিত পর্যটন খাত

১ ঘন্টা আগে
উচ্ছ্বসিত পর্যটন খাত

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

১ ঘন্টা আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

মেয়াদ শেষ হওয়ার ৮ দিন পর রাকসুর দপ্তর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার

২ ঘন্টা আগে
মেয়াদ শেষ হওয়ার ৮ দিন পর রাকসুর দপ্তর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার

আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

২ ঘন্টা আগে
আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।