আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলাসহ একাধিক মামলার আসামী শফিকুল আজম ডালিম ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল আজম ডালিম মাদকসহ প্রায় ২০টি মামলার আসামী, ফারুক হোসেন সিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী, সুমন হোসেন মাদক মামলার আসামী ও ট্যাপেন্টাডলসহ জীবনকে সামারি ট্রায়ালে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। ৪ নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার ইসমাইল হোসেনের ছেলে মাদক সহ একাধিক মামলার আসামী শফিকুল আজম ডালিম। তার নামে আলমডাঙ্গা থানার প্রায় ২০টিও অধিক মামলা রয়েছে। গত মাসের ২৫ তারিখে মাদক ব্যবসায়ী আহাদকে হেরোইনসহ আটক করে। ডালিম ওই মামলার আসামী। ৪ নভেম্বর রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
একই রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন আলীকে গ্রেফতার করে। এছাড়াও আরেক অভিযান গোবিন্দপুর গ্রামের শাহাবুলের ছেলে জীবনকে তার বাড়ি থেকে ২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। জীবনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ঘোলদারি ক্যাম্প পুলিশের এএসআই রঞ্জন কুমার অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ভোলারদাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ফারুককে গ্রেফতার করে। ফারুকের নামে আদালতে টাকা লেনদেন নিয়ে মামলা হয়। ওই মামলায় আদালত সাজা প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা
৩৯ মিনিট আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪২ মিনিট আগে