আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা
কৃষকের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বীজ প্রত্যয়ন অধিদপ্তরের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণের দায়ে আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাফিজ মোড় সাদাব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা।
জানা গেছে, আলমডাঙ্গাসহ আশপাশের এলাকায় বর্তমানে শীতকালীন রবি ফসলের মৌসুম চলছে। এ সময় কৃষকেরা বীজ, সার ও কীটনাশক কিনতে বিভিন্ন কৃষি উপকরণের দোকানে ভিড় করছেন। আলমডাঙ্গা শহরের হাফিজ মোড় সাদাব্রিজ এলাকায় বেশ কয়েকটি বীজ ও কীটনাশক বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের ভুট্টার বীজসহ নানা কৃষি উপকরণ বিক্রি করা হয়।
অভিযানের পেছনে কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গত বছর সাদাব্রিজ মোড়ের কয়েকটি প্রতিষ্ঠান থেকে নসিব ও প্রাইম জাতের ভুট্টার বীজ কিনে জমিতে আবাদ করে কয়েকশ কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার পর চলতি মৌসুমে বীজ ও কীটনাশকের মান, মেয়াদ এবং সংরক্ষণব্যবস্থা যাচাইয়ে মাঠে নামে সংশ্লিষ্ট দুই দপ্তর।
অভিযানকালে এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আশাদুল এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
কৃষি উপকরণ বিক্রির নামে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত ও বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে একদিকে কৃষকের অর্থের অপচয় হয়, অন্যদিকে ফসল উৎপাদন ও পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়তে পারে। শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ না করে এসব প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি এবং অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৩৭ মিনিট আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪২ মিনিট আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন
৪৬ মিনিট আগে