লগইন
আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। এক সাংবাদিক তার গায়ে হাত তুলেছেন—এমন অভিযোগ তুলে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার আদালত চত্বরে অপ্রীতিকর এই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে পরীমনিকে ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, সাংবাদিকদের মধ্য থেকে একজন তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন। ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার কথা বলার পাশাপাশি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি কটু মন্তব্য ও অপেশাদার আচরণ করেন।

একই দিনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন এই চিত্রনায়িকা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আগের দিন বুধবার (৪ নভেম্বর) আদালতে উপস্থিত না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন তিনি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন পুনর্মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদ শেষ হওয়ার ৮ দিন পর রাকসুর দপ্তর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার

৩০ মিনিট আগে
মেয়াদ শেষ হওয়ার ৮ দিন পর রাকসুর দপ্তর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার

আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

৩১ মিনিট আগে
আদালত চত্বরে সাংবাদিককে হুমকি ও গালাগালের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

স্বাস্থ্যমন্ত্রী

১ ঘন্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী

পরিবারের উদ্বেগ, সূত্রের ভিন্ন মত

১ ঘন্টা আগে
পরিবারের উদ্বেগ, সূত্রের ভিন্ন মত

জাতীয় নাগরিক পার্টির নাহিদকে ‘চুপ’ থাকার পরামর্শ ছাত্রদল সভাপতি রাকিবের

২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির নাহিদকে ‘চুপ’ থাকার পরামর্শ ছাত্রদল সভাপতি রাকিবের

জাতীয় সংসদের অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির কড়া নিষেধাজ্ঞা

২ ঘন্টা আগে
জাতীয় সংসদের অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির কড়া নিষেধাজ্ঞা

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি বিরোধীদের ঐক্য, আইজেনকটকে সমর্থনের ঘোষণা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি বিরোধীদের ঐক্য, আইজেনকটকে সমর্থনের ঘোষণা

বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

৩ ঘন্টা আগে
বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৪ ঘন্টা আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৪ ঘন্টা আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।