আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
আলমডাঙ্গায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১টি মাদক মামলার পলাতক আসামী ডামোসের লিজু মালিথা এবং বলিয়ারপুর গ্রামের জিসান আলীকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে। ৩ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার ডামোস অটো রাইচ মিলের নিকট থেকে মিজানুর মালিথা ওরফে লিজু এবং বলিয়ারপুর বটতলা থেকে জিসানকে ১পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে নিয়ে আসে। লিজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১১টির অধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে ডামোস অটোমিলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিজানুর মালিথা ওরফে লিজু মালিথাকে গ্রেফতার করে। লিজু মালিথা আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ডামোস গ্রামের মৃত হবিবার ওরফে হবি মালিথার ছেলে। তিনি আলমডাঙ্গা থানার ১৮ অক্টোবর দায়েরকৃত মাদক মামলার আসামি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লিজুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা, চুরি এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা। ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা থানায় এসব মামলা দায়ের হয়। এ ছাড়া ২০২৪ সালের ২৮ ডিসেম্বর আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও রয়েছে।
এদিকে একই রাতে বটগাছের নিচে অভিযান চালানো হয়। ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই গোলাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে বলিয়ারপুর গ্রামের জোয়ার্দ্দারপাড়ার টাক মোড় এলাকায় থেকে জিসান আলীকে (২১) গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে । জিসান আলী বলিয়ারপুর ( জোয়ার্দ্দারপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ৪ নভেম্বর জিসান আলীকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষনিক বিচারের জন্য থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রসিকিউশন মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তার বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৫৩ মিনিট আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
১৬ ঘন্টা আগে