লগইন
সমর্থকদের কাছে এনজো ফার্নান্দেজের আবেগঘন বার্তা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুলাই, ২০২৬ | ০২:২০ দুপুর ৩৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের দুঃস্বপ্ন | সমর্থকদের কাছে এনজো ফার্নান্দেজের আবেগঘন বার্তা

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন চুরমার হয়েছে আর্জেন্টিনার। ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক একমাত্র গোলের আগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের লাল কার্ড। অনাকাঙ্ক্ষিত সেই বহিষ্কারের পর প্রথমবারের মতো নিজের আবেগ ও গভীর অনুশোচনা প্রকাশ করে আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ম্যাচের ৮২তম মিনিটে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন এনজো। এর অল্প কিছুক্ষণের মধ্যেই পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন ফুটবলার। সে সময় ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেও, টানেলে ফেরার পথে ক্ষোভে ও হতাশায় মাঠের একটি মাইকে লাথি মারেন তিনি।

এই চরম হতাশার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেন এনজো। লাল কার্ডের কারণে দলের বিপর্যয়ে অনুশোচনা থাকলেও, দেশের জার্সিতে লড়াই করার জন্য গর্ব প্রকাশ করে তিনি লেখেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে, ফলাফলের চেয়েও বড় কিছু আছে। বছরের পর বছর ধরে এই দলটি দেশের সেরা প্রতিনিধিত্ব করে এসেছে। প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, জার্সির জন্য সবটুকু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া।’

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যেই ফাইনাল পরবর্তী বিশৃঙ্খলার বিষয়ে তদন্ত শুরু করেছে। এমন পরিস্থিতিতেও ভক্তদের সমর্থনকে দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে আখ্যা দিয়ে এনজো আরও বলেন, ‘সকল আর্জেন্টাইন ভক্তদের অশেষ ধন্যবাদ। প্রতিটি ম্যাচে আমাদের পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য এবং বিশ্বের যেকোনো প্রান্তে আমাদের ঘরের মতো অনুভূতি দেওয়ার জন্য কৃতজ্ঞ। দেশের জার্সি গায়ে দেওয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। এবং প্রতিবার সুযোগ পেলে আমি এই পতাকার জন্য নিজের সবটুকু উজাড় করে দেব।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।