লগইন
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ নভেম্বর, ২০২৬ | ০৯:১৬ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মিনি ফুটবল | আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য আর ট্রাইব্রেকারের টানটান উত্তেজনায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দপুর নওদাবন্ডবিল এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র সিজন-২ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ২-১ গোলে গোবিন্দপুর মণ্ডলপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বন্ডবিল বনফুল একাদশ। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে গোবিন্দপুর এমএস জোহা মাঠে গোবিন্দপুর নওদাবন্ডবিল এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়রের আয়োজনে সিজন-২“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শরীফুল ইসলাম শাখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশীদ মণ্ডল, আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, শিক্ষক সাইফুল ইসলাম, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাকিব মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাল ও সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের মুজাহিদ, রকি, নাহিদ, নাইম, সাইফুল, নাইমসহ আরও অনেকে। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন রুহুল, আরাফাত, রবিন, সৌরভ ও সোহাগ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১৬ মিনিট আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১৭ মিনিট আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫৮ মিনিট আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৩ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৩ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৬ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৬ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৭ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।