সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও
আঙুলের চুটকি দিয়ে ব্যাটে বল লাগার ভুয়া শব্দ তৈরি করে ব্যাটারদের আউট করানোর অভিনব প্রতারণার দায়ে অবশেষে কঠিন শাস্তির মুখোমুখি হলেন ইংলিশ ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। ভিডিও ফুটেজ ও অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তাকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শাস্তির আওতায় এসেছে তার দল সল্টবার্ন ক্রিকেট ক্লাবও।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো স্তরের ক্রিকেট খেলা, কোচিং, আম্পায়ারিং, স্কোরিং বা জুনিয়র দলের সঙ্গে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ। পাশাপাশি তার ক্লাব সল্টবার্নের দ্বিতীয় দলকে আগামী মৌসুমে তৃতীয় বিভাগে অবনমিত করা হয়েছে। এছাড়া দলটির ৬০ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিলিয়ে ডিভাইনকে কটাক্ষ করে ‘ক্লিকি পন্টিং’ বলে ডাকতেন অনেকে। গত জুলাইয়ে সল্টবার্নের হয়ে নর্টনের বিপক্ষে ম্যাচ চলাকালীন স্লিপে দাঁড়িয়ে অপকৌশলের আশ্রয় নেন তিনি। ব্যাটার নোমান শাবির অফস্ট্যাম্পের বাইরের বলে ব্যাট না লাগলেও আম্পায়ারকে বিভ্রান্ত করতে ডিভাইন হাত দিয়ে চুটকি বাজান। বল উইকেটকিপারের হাতে পৌঁছাতেই ক্যাচের আবেদনে আম্পায়ার আউট দিয়ে দেন।
পরবর্তীতে সম্প্রচারিত ম্যাচের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। তদন্তে দেখা যায়, ডিভাইন যে ম্যাচগুলোতে খেলেছেন, সেগুলোতে উইকেটকিপারের ক্যাচ নেওয়ার সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সার্বিক প্রমাণ ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ক্রিকেট লিগ কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
১ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ দিন আগে