সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অস্ট্রেলিয়া সফর বাতিল, ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু পেসার নাহিদ রানার
বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার নাহিদ রানা ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেও গত বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিকভাবে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দল এক বড় ধাক্কা খেল, যেখানে নাহিদ রানার মতো একজন দ্রুতগতির পেসারকে হারানো নির্বাচকদের জন্য দুশ্চিন্তার কারণ। তার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে 'গ্রেড টু' ধরা পড়েছে, যা থেকে সম্পূর্ণ সুস্থ হতে এক মাসের বেশি সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়ার সময় বল হাতে নিতে পারবেন না বিধায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বাদ দিয়েই দল গঠন করতে হচ্ছে।
মাঠের বাইরে এই অপ্রত্যাশিত বিরতির মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেন নাহিদ। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তিনি তার জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রাখলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও
১ দিন আগে