লগইন
জেডি ভ্যান্স
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ সকাল ১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইরান যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি | জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের প্রধান কারণ হিসেবে ইরান যুদ্ধকে চিহ্নিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার এক বিবৃতিতে তিনি প্রকাশ্যেই স্বীকার করেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানই নির্বাচনে তাদের দলের ভরাডুবির মূল কারণ।

ট্রাম্প প্রশাসনের সময়ে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জেডি ভ্যান্স। তবে ২০২৮ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমানে তিনি এই অজনপ্রিয় যুদ্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কৌশল নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলকে সাথে নিয়ে ট্রাম্প প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, প্রথম থেকেই সেই সামরিক পদক্ষেপের বিষয়ে সংশয়ে ছিলেন ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক দীর্ঘ বার্তায় ভ্যান্স লেখেন, ‘আমাদের এই পরাজয়ের প্রকৃত কারণ সবার কাছেই পানির মতো পরিষ্কার। আমরা এই যুদ্ধের কারণে হেরেছি, যা প্রেসিডেন্ট নিজেও গত রাতে স্বীকার করেছেন।’

ভ্যান্স আরও যোগ করেন, ‘কারো মতে যদি এই যুদ্ধের জন্য নির্বাচনে পরাস্ত হওয়া কিংবা আগামী ছয় বছরের জন্য সিনেটের ক্ষমতা হারানো যৌক্তিক মনে হয়, তবে তারা সেই যুক্তি দিতেই পারেন। তবে আপনারা আমার সঙ্গে একমত হোন বা না হোন, অন্তত সততার সঙ্গে এটুকু স্বীকার করুন যে এই যুদ্ধের ফলে আমাদের রাজনৈতিকভাবে অনেক বড় ক্ষতি হয়ে গেছে।’

তিনি জোর দিয়ে বলেন, পরাজয়ের কারণ স্বীকার করে ভুলগুলো শুধরে নেওয়ার মাধ্যমেই এখন নতুন করে সামনে এগিয়ে যাওয়ার আলোচনা শুরু করা উচিত।

নির্বাচনে রিপাবলিকানদের এমন বিপর্যয়ের পর প্রায় সমসুর শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের একটি স্পষ্ট প্রভাব ছিল। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি যা করেছি তা সঠিক পদক্ষেপই ছিল, তাই এটা নিয়ে আমি বাড়তি ভাবছি না।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৩৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

২ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

২ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৭ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৮ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১১ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১২ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।