আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুুুুুুুুুুুুুুুুুুুুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুন অর রশিদ মন্ডল, বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক আলা উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, কথা সাহিত্যিক পিন্টুর রহমান, আনসার ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, পল্লি বিদ্যুৎ জোনাল অফিসার অফিসার ( প্রশাসন) জহিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুম, সহকারী নির্বাচন অফিসার জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
৫৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
১ দিন আগে