লগইন
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ১০:০১ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছোট ভাইকে হত্যাচেষ্টা | বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই হোসেন আলীকে (২৩) গলা কেটে গুরুতর জখম করে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে দামুড়হুদা থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ভুক্তভোগীর বড়ভাই হাসান আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাসান আলী আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর দিবাগত রাতে অর্থাৎ ২৮ অক্টোবর ভোর আনুমানিক ২টার দিকে ফার্নিচার রংমিস্ত্রি মো. হোসেন আলী তাঁর বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় এক অজ্ঞাতনামা দুর্বৃত্ত ঘরের দেয়ালের ইটের ফাঁকা অংশ দিয়ে একটি ধারালো অস্ত্র ঢুকিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগী হোসেন আলীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে দণ্ডবিধি ১৮৬০-এর ৪৪৭/৩২৬/৩০৭ ধারায় ১৭ নম্বর মামলা রুজু করা হয়।

এই গুরুতর মামলার তদন্তভার গ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ একটি দল গঠন করে। দলটি ঘটনার গভীরে প্রবেশ করে তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে দামুড়হুদা থানার তারিনীপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। হাসান আলী মো. ইদ্রিস আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা তারিনীপুর মাঠপাড়া, দামুড়হুদা, চুয়াডাঙ্গা এবং বর্তমান ঠিকানা পিরোজপুর ফুলবাগানপাড়া, মেহেরপুর সদর, মেহেরপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাসান আলী স্বীকার করেন যে, ছোট ভাই হোসেন আলীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে তিনি ২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ধারালো হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন এবং তাকে গুরুতর জখম করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে মেহেরপুরে আশ্রয় নেন।

গ্রেপ্তারকৃত হাসান আলীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে, যেখানে তিনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

২৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।