আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুকে মাহিয়া খাতুন (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনজন একসাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সবাই। মারিয়ার ডুবে গেলেও তার সঙ্গে থাকা আরও দুই কিশোরীকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের বাদেমাজু স্মৃতি একাডেমির পুকুরে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে মাহিয়ার মৃত্যু হয়।
নিহত মাহিয়া খাতুন উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের হাবিবুর রহমান টুটুলের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২ নভেম্বর মাহিয়া খাতুন বাদেমাজু গ্রামের মামা আকাস আলীর বাড়িতে বেড়াতে আসে । বুধবার দুপুরে মামার বাড়ির পাশের বাদেমাজু স্মৃতি একাডেমির পুকুরে মামার নাতনিসহ আরও এক কিশোরীর সঙ্গে গোসল করতে নামে সে। তিনজনের মধ্যে একজন সাঁতার জানত। পানিতে নামার পর একপর্যায়ে তিনজনই ডুবে যেতে থাকে। এ সময় সাঁতার জানা কিশোরী অন্য একজনকে টেনে পুকুরের পাড়ে তুলতে সক্ষম হলেও মাহিয়াকে উদ্ধার করতে পারেনি। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে মাহিয়াকে উদ্ধার করেন।
উদ্ধারের পর মাহিয়ার নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পুকুরের সিঁড়ির রড কিংবা পানির নিচে থাকা গাছের ডালপালার সঙ্গে আঘাত লেগে তার নাক দিয়ে রক্ত বের হতে পারে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বাদেমাজু গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শিশুটির নাক দিয়ে রক্ত পড়ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১৩ বছরের কিশোরী মাহিয়ার এমন আকস্মিক মৃত্যুতে বাদেমাজু ও ছত্রপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
১৩ ঘন্টা আগে