লগইন
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০২:০০ দুপুর ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
ফুটবল মাঠে নজিরবিহীন হাতাহাতি | ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

ব্রাজিলের ফুটবলে চরম বিশৃঙ্খলা ও সংঘাতের ঘটনায় এক ম্যাচে সর্বোচ্চ ৫৩টি লাল কার্ড দেখানোর নজিরবিহীন বিশ্বরেকর্ড গড়া হয়েছে। দেশটির মিনাস জেরাইস অঙ্গরাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে উবেরলান্দিয়া এবং মামোরে ক্লাবের মধ্যকার খেলায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ম্যাচ অফিশিয়ালের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের দ্বিতীয় অর্ধে খেলা শুরুর পরপরই উবেরলান্দিয়ার একজন ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। এর প্রতিবাদে ক্লাবটির কর্মকর্তারা অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করলে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।

পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে খেলা পুনরায় চালু করা হয়। যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে মামোরেকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন দলটির ফরোয়ার্ড দাভি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোল উদযাপনের সময় প্রতিপক্ষ উবেরলান্দিয়ার ফুটবলারদের উদ্দেশ্যে তিনি উসকানিমূলক মন্তব্য করেন। এতেই দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে মারামারি শুরু হয়।

ম্যাচের প্রধান রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তো জানান, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ম্যাচটি নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন তিনি।

সংঘর্ষের ঘটনায় দুই দলের ৪৩ জন ফুটবলার, ৮ জন কোচিং স্টাফ এবং উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের ২ জন কর্মকর্তাকে লাল কার্ড প্রদান করা হয়। যার ফলে ম্যাচটিতে সর্বমোট কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টি। এছাড়া রেফারিকে হুমকি প্রদান ও ড্রেসিংরুম ভাঙচুরের অভিযোগে পুলিশের কাছে লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে।

খেলোয়াড়দের এই শাস্তির কারণে পরবর্তী লেগে দল নামানোর মতো পর্যাপ্ত ফুটবলার উবেরলান্দিয়ার ছিল না। ফলে প্রতিপক্ষ মামোরেকে ওয়াকওভার দিয়ে সরাসরি ফাইনালের টিকিট দেওয়া হয়।

এর আগে বিশ্ব ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর ইতিহাস ছিল। ২০১১ সালে আর্জেন্টিনার আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই রেকর্ড গঠিত হয়েছিল। এবার ৫৩টি লাল কার্ডের মাধ্যমে সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

৪৭ মিনিট আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

৪৮ মিনিট আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৭ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৭ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১২ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৩ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৬ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।