সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ফুটবল বিশ্বকাপ ২০২৬ | বেলিংহামের বিতর্কিত গোল ও স্পাইডারক্যামের আঘাত, ফিফার ব্যাখ্যা
চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এবার ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে জুড বেলিংহামের গোল ঘিরে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। নরওয়ের অভিযোগ, বেলিংহামের সমতাসূচক গোলের আগে বল মাঠের ওপর থাকা স্পাইডারক্যামের তারে আঘাত করেছিল। যদিও ভিএআর যাচাইয়ের পরেও রেফারি গোল বহাল রাখেন, যা নিয়ে তীব্র আলোচনা চলছে।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, নরওয়ের গোলরক্ষক নিল্যান্ডের মারা গোলকিক আকস্মিকভাবে মাঝ আকাশে দিক পরিবর্তন করে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের পায়ে এসে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়েই বিরতির আগে বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান। নরওয়ের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই ফরাসি রেফারির কাছে গোল বাতিলের দাবি জানায়, তবে তাদের দাবি অগ্রাহ্য করা হয়।
ফিফার নিয়ম অনুযায়ী, যদি বল কোনো ক্যামেরায় আঘাত করে, তবে তাৎক্ষণিকভাবে খেলা বন্ধ করে দিতে হবে এবং রেফারি নতুন করে খেলা শুরু করবেন। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠার পরই ভিএআর সিস্টেম নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ শেষে ফিফাকে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিতে হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বলের ভেতরে থাকা চিপে এমন কোনো প্রমাণ ধরা পড়েনি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে বল স্পাইডারক্যামের তারে লেগেছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও
১ দিন আগে