লগইন
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০৫:০২ সকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় গৌরবময় জিপিএ-৫ অর্জনকারী দুই কৃতী শিক্ষার্থীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়। গভর্নিং বডির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় কৃতি শিক্ষার্থীদের হাতে ডায়েরি ও ফুল তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়ে পাস করেছেন, যা পাশের হার ৪২.৭০ শতাংশ। এই পরীক্ষায় দুইজন শিক্ষার্থী কাঙ্ক্ষিত জিপিএ-৫ লাভ করেছেন।

জিপিএ-৫ অর্জনকারী মেধাবী দুই শিক্ষার্থী হলেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কামরুজ্জামানের কন্যা হাসি খাতুন এবং নতুন বাস্তপুর গ্রামের শারমিন আক্তার রুশি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা খাতুন এবং সকল শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে রফিকুল হাসান তনু তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও কলেজমুখী করতে তিনি এবং কলেজের শিক্ষকমণ্ডলী বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের কলেজে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করা এবং নিয়মিত ক্লাস কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা।

তিনি আরও জানান, এসব পদক্ষেপের ফলস্বরূপ এবার মোটামুটি সন্তোষজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে এবং দুইজন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ লাভে সক্ষম হয়েছেন। আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে অভিভাবকদের কঠোর ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্বও তিনি তুলে ধরেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৪ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৫ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৮ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৯ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৯ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১০ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১০ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।