লগইন
২৫ বিয়ের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২৬ | ০২:০৫ দুপুর ২৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভারতের বিজেপি বিধায়কের মেয়ের সঙ্গে প্রতারণা | ২৫ বিয়ের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তার দাবি, প্রতারণার আশ্রয় নিয়ে এক ব্যক্তি তার মেয়েকে বিয়ে করেছেন, যিনি বিভিন্ন রাজ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং প্রায় ২৫টি বিয়ে করেছেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে।

এনডিটিভি অনলাইন সূত্রে জানা গেছে, বিধানসভার সেভতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি গত ৬ই আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই অভিযোগগুলো করেন। পুলিশের তথ্য অনুযায়ী, রেউসা থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তিওয়ারির মেয়ে প্রজ্ঞার সঙ্গে ২০২৪ সালে মিশ্রিখের চন্দ্রাওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদির ছেলে প্রখর ত্রিবেদির বিয়ে হয়।

বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগ, বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইভিত্তিক একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি তার অপরাধমূলক অতীত এবং আগের মামলাগুলো সম্পূর্ণরূপে গোপন রাখেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া এবং এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরেই এই বিয়ের সম্পর্ক চূড়ান্ত করা হয়েছিল।

তবে বিয়ের প্রায় আড়াই বছর পর তিওয়ারির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য সূত্রের মাধ্যমে প্রখরের কথিত জালিয়াতিপূর্ণ কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। বিধায়ক অভিযোগ করেন যে, প্রখর বিভিন্ন রাজ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক নারীকে সম্পর্কের ফাঁদে ফেলেছেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। তার দাবি, প্রখর কমপক্ষে ২৫টি বিয়ে করেছেন।

যদিও এই অভিযোগগুলোর সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি, তিওয়ারি জানিয়েছেন যে অভিযোগ সামনে আসার পর তিনি অভিযুক্ত পরিবারের সঙ্গে সমস্ত সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন এবং মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই পুরো ঘটনায় তার পরিবার গভীরভাবে মানসিক আঘাত পেয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিওয়ারির অভিযোগের ভিত্তিতে রেউসা পুলিশ অনুজ ত্রিবেদির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তিওয়ারি দাবি করেন, তার পরিবারকে প্রতারণার মাধ্যমে ঠকানো হয়েছে। তিনি অভিযুক্ত অনুজ ত্রিবেদির কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডেরও দাবি জানান। একই সঙ্গে তার জামাই প্রখর ত্রিবেদীও যদি অভিযোগে দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধেও আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

২ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

৩ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

৩ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৫ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৬ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৬ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।