সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এর প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তীতে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন অতিথিরা পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন। সভার শেষভাগে প্রধান অতিথি হিসেবে নিজের বক্তব্য শেষ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। ঠিক সেই মুহূর্তে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে এসে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানের ব্যানারে শহীদ জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়ে তারা জেলা প্রশাসকের কাছে জবাবদিহিতা চান এবং অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পরে পুরস্কার বিতরণ শেষে দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকরা।
অনুষ্ঠানস্থল ত্যাগের পর নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখেন। এ সময় জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব অভিযোগ করে বলেন, "কেবল ব্যানারেই ছবি বাদ দেওয়া হয়নি, বরং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্তকে। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকাণ্ড আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।"
ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু জানান, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না। জেলা প্রশাসকের নিকট বিষয়টির কারণ জানতে চাওয়া হলেও কোনো সন্তোষজনক জবাব না পাওয়ায় তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।
পরিস্থিতি ঘোলাটে দেখে পরবর্তীতে পুনরায় মঞ্চে উঠে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট বাজেট বরাদ্দ ছিল না। সে কারণেই ছবি সাজানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে নিরুৎসাহিত করেছিলেন। তবে বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৮ ঘন্টা আগে