লগইন
৬ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
৬ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃকরোনা মহামারি ঠেকাতে যে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব, এবার সেসব দেশের মধ্যে ছয়টি দেশ থেকে তা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাওয়া দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন টিকার ডোজ সম্পন্ন করা ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারতের নাগরিকরা। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। তবে এ ছয় দেশ থেকে যাওয়ার পর সৌদি সরকারের অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঁচদিন থাকতে হবে প্রবাসীদের।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সৌদিতে যাওয়া মানুষদের করোনামুক্ত সবধরনের বিষয় নিশ্চিত করতে হবে।
করোনা মোকাবিলায় গত ফেব্রুয়ারিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ছিল সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও জাপান। কূটনীতিক, মেডিকেল স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
এ নিষেধাজ্ঞা শুধু যে এসব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল, তা নয়। যেসব পর্যটক এসব দেশে ট্রানজিট–সুবিধা নিয়েছিলেন, তাদের জন্যও এ নিষেধাজ্ঞা জারি ছিল। তখন বলা হয়, যে পর্যটকরা এসব দেশ থেকে ট্রানজিট–সুবিধা নিয়েছেন, তারাও ১৪ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
অবশেষে ২০২১ সালের ৩ জানুয়ারি দেশটি ভ্রমণকারীদের জন্য খুলে দিচ্ছে স্থল ও আকাশ ও নৌপথ

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৫ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৭ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

৮ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

৯ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

১১ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

১১ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

১২ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।