লগইন
রুহুল কুদ্দুসের পদায়ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর সদরের নতুন ইউএনও হিসেবে মো | রুহুল কুদ্দুসের পদায়ন

মেহেরপুর সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাঁর এই বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার মোঃ আবু সাঈদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় কর্মরত মোঃ রুহুল কুদ্দুসকে মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হলো। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে মেহেরপুর সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।