সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন
মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে নতুন কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’ (OPA) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাজা মিয়া জানান, এখানে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ফেসওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসক্রিম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপস্টিক, কাজল, আইলাইনার, নেইলপলিশ, পারফিউম, বডি স্প্রে, পাউডার এবং মেহেদিসহ নারীদের রূপসজ্জার যাবতীয় সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও, চুড়ি, কানের দুল, ঝুমকা, নেকলেসসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফ্যাশন অ্যাকসেসরিজ সংগ্রহ করার সুযোগ থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. উজ্জ্বল মিয়া, মো. জালাল উদ্দিন, মো. গোলজার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নতুন এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ মিনিট আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
২ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ
২ ঘন্টা আগে