লগইন
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০৬:০২ সকাল ১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আমঝুপি কমিউনিটি ওয়াচ গ্রুপের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। মতবিনিময় সভার সঞ্চালনা করেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ এবং মূল প্রবন্ধ পাঠ করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম ও গণসাক্ষরতা অভিযান ঢাকার কার্যক্রম কর্মকর্তা সিজুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে জেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনা করেন কাউন্সিলর শারমীন পারভীন, সমাজকর্মী দিলারা জাহান, মাদ্রাসা শিক্ষক আল আমিন, মাধ্যমিক শিক্ষক এসএম মোহাইমিনুল ইসলাম ও শরিফুল ইসলাম মিঠু, ব্র্যাকের জেলা সমন্বায়ক শেখ মনিরুল হুদা, অভিভাবক রুপালী খাতুন ও আল আমিন হোসেন, প্রতিবন্ধী অধিকারকর্মী সাদিয়া আফরোজ, এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ এবং সাংবাদিক আজিমুল হক লাবলু।

অংশগ্রহণকারীরা মেহেরপুর জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু করা, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের চাপ কমানো, খেলার উপযোগী পরিবেশ তৈরি এবং ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অন্তর্ভুক্ত করতে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে হুইলচেয়ার, শ্রবণসহায়ক যন্ত্র ও সাদাছড়ি প্রদান এবং শিক্ষকদের প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণের জোর দাবি জানানো হয়। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠী যেমন বেদে, হরিজন ও যৌনকর্মীদের শিশুদের মূলধারার শিক্ষায় যুক্ত করার ওপর জোর দেন বক্তারা।

সভায় অন্যান্য প্রস্তাবনার মধ্যে ছিল—উপানুষ্ঠানিক শিক্ষার স্থায়ী কাঠামো তৈরি, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নৈতিক শিক্ষার প্রচার, উপবৃত্তির পরিমাণ বাড়িয়ে ন্যূনতম ৫০ টাকা করা, মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক ট্রেড চালু এবং কৃষিশিক্ষায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধকরণ। এছাড়া ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছ লটারি, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ, ডিজিটাল আসক্তি দূর করতে স্কাউটিং এবং হলদে পাখি কার্যক্রম জোরদারের আহ্বান জানান অর্ধশতাধিক উপস্থিত অংশীজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ মিনিট আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

১৬ মিনিট আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

১ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

২ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

৪ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

৪ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

৫ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

৫ ঘন্টা আগে
কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।