লগইন
মেহেরপুরে শেখ হাসিনার বাড়ি উপহার পেলেন ৪২ পরিবার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুরে শেখ হাসিনার বাড়ি উপহার পেলেন ৪২ পরিবার

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন ৪২টি পরিবার পেলেন স্থানীয় আশ্রয়স্থল। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারকে দুই শতক করে জমি ও বাড়ি দেওয়া হয়েছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এক সময়ের সম্পদহীন এসব পরিবার জমি ও বাড়ির মালিকানা পেয়েছেন। সদরে ১২ টি , গাংনীতে ২৬ টি, মুজিবনগরে ৪ টি পরিবারকে ঘর দেওয়া হয় এবং বাকী ৯টি ঘর জমির মামলা সংক্রান্ত কারণে হস্তান্তর করা হয়নি।

রোববার সকাল সাড়ে ১০ টার সময় প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সে উদ্বোধনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের কাছে জমি ও ঘরের মালিকানা কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে স্ব স্ব উপজেলার উপকারভোগী পরিবারের হাতে জমির মালিকানাসহ কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, এ্যাড. ইয়ারুল ইসলাম, জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও লতিফুন নেছা লতা। এদিকে জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান মুজিবনগর উপজেলায় এবং সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২৪ মিনিট আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২৬ মিনিট আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৩ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৪ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৪ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৫ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৫ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।