লগইন
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০২:০১ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

জিয়া পরিবারকে রক্ষায় বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি বলেন, “বিশ্বের বুকে জিয়া পরিবারের ওপরই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। দলটির শক্তি ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের আন্দোলন একই সূত্রে গাঁথা। তবে ২০২৪ সালের রাজনৈতিক গুরুত্ব বজায় রাখতে গিয়ে একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া যাবে না। বিএনপি নেতাদের হত্যার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, মেহেরপুরের জ্যেষ্ঠ নেতা মাসুদ অরুণকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে—এমন শঙ্কা তারা আমলে নিচ্ছেন।

বিএনপির সাংগঠনিক শক্তিকে হিমালয় পর্বতের সাথে তুলনা করে জেলা বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হলেও দলটি ধ্বংস হয়নি, বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত রয়েছে। দলটির বর্তমান কমিটি ভাঙার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়ানোর সমালোচনা করে তা বিশ্বাস না করার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি।

বক্তব্যে তিনি মেহেরপুরের স্থানীয় হাসপাতালগুলোতে রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে সম্প্রতি সার আটকের ঘটনা তুলে ধরে অভিযোগ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেওয়া সারের ডিলারশিপ ও লাইসেন্স ব্যবহার করে বিগত সময়ে আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা দুর্নীতি করেছেন। সার ডিলার নিয়োগে জেলা বা উপজেলা বিএনপির সভাপতির কোনো হাত ছিল না বলেও তিনি দাবি করেন।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু, জাসাস সদস্য সচিব বাকা বিল্লাহ, বিএনপি নেতা আব্দুর রহিম, রশিদুল ইসলাম, মহিবুল ইসলাম রকেট, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিপ্লব এবং যুবদল নেতা লিয়াকত আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এমপি আলী আজম

৪৪ মিনিট আগে
এমপি আলী আজম

রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

৪৫ মিনিট আগে
রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

১ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

১ ঘন্টা আগে
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

২ ঘন্টা আগে
গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

২ ঘন্টা আগে
রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

৪ ঘন্টা আগে
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।