লগইন
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০১:০১ দুপুর ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনвенশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এ ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটেছে। গত শুক্রবার অনুষ্ঠিত এই কার বাজারের অষ্টম সপ্তাহেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত যানবাহন, ট্রাক এবং বাইক প্রদর্শন করা হয়। গাড়ি ক্রয়ে নানা ছাড় ও ফ্রি উপহার থাকায় সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিতভাবে এই যানবাহনের হাট বসে।

প্রদর্শনী স্থান ঘুরে দেখা যায়, এক পাশে সাজানো রয়েছে স্বনামধন্য বিভিন্ন ব্যান্ডের একদম নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি, অন্য পাশে স্থান পেয়েছে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার সুবিধার্থে অনেক মালিক সরাসরি নিজেদের গাড়ি এখানে নিয়ে এসেছেন। ফলে এক ছাদের নিচেই পছন্দের গাড়ি বাছাই ও কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

মেলায় কেনাকাটায় বিশেষ মাত্রা যোগ করেছে বিভিন্ন বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশেষ অফার। নির্দিষ্ট গাড়ি ক্রয়ে বিনা মূল্যে আইফোন ও ই-বাইক উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, অষ্টম সপ্তাহের এই আয়োজনে মিত্সুবিশি, চ্যাংগান ডিপল এবং হুন্দাইয়ের মতো নামীদামি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি নিয়ে আসা হয়। এ ছাড়া দুটি চীনা ব্র্যান্ডের বাইক ও বাণিজ্যিক ট্রাক প্রদর্শিত হয়েছে। যেকোনো ট্রাক কিনলে বিনামূল্যে একটি স্কুটি দেওয়ার আকর্ষণীয় সুযোগও রাখা হয়েছে। মেলায় সর্বনিম্ন ৮ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের গাড়ি পাওয়া যাচ্ছে।

গাড়ি কেনার আগে সেটির গুণগত মান ও কারিগরি দিক নিখুঁতভাবে যাচাইয়ের জন্য বসানো হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। এর মাধ্যমে ক্রেতারা ইঞ্জিন, চেসিস ও হুইলবেসসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরীক্ষার সুবিধা পাচ্ছেন। পাশাপাশি গাড়ি বিক্রেতাদের সুবিধার্থে রাখা হয়েছে বিশেষ র‍্যাম্প ডিসপ্লে।

আয়োজনের সাফল্য সম্পর্কে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান জানান, অষ্টম সপ্তাহে এসেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকায় ক্রেতাদের আস্থাও বাড়ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১৪ মিনিট আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৫ মিনিট আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

২ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৩ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৪ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৪ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

৫ ঘন্টা আগে
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

৫ ঘন্টা আগে
লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।