লগইন
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০৬:০১ বিকাল ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

কুষ্টিয়া শহরে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য রক্ষায় সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে 'সম্মিলিত সামাজিক জোট'। কর্মসূচির তৃতীয় দিনে শনিবার (৩১ অক্টোবর) থানাপাড়ার ২ নম্বর ওয়ার্ড এলাকার হরিপুর ব্রিজের পাশে লিফলেট বিতরণ ও স্থান পরিদর্শন অনুষ্ঠিত হয়।

ডেঙ্গুর ঝুঁকি কমানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মানুষকে সচেতন স্বাস্থ্যভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। পরিদর্শনের অংশ হিসেবে ঢাকা থেকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো: আব্দুল লতিফ কুষ্টিয়ার ডেঙ্গুপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান এবং পৌর প্রশাসক মো: মিজানুর রহমান তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সামাজিক জোটের এ মানবিক কার্যক্রম প্রত্যক্ষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসন গভীর সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণ ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তাঁরা প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান এবং দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ড. আমানুর আমানের নেতৃত্বে, সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল ও সহ-সমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে গত ২৯ অক্টোবর এই কর্মসূচির সূচনা হয়। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার থেকে শহরজুড়ে মাইকিং ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি চলছে।

শনিবারের এ কর্মসূচিতে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি মো: সানজিদ আহমেদ সিয়াম এবং ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: তালহা জুবায়ের সাঈম ও সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলমসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়াই এই জোটের মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৩১ মিনিট আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

৩৩ মিনিট আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

১ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

২ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৪ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৫ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।