লগইন
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
রাজধানীর বুকে সুফি সুর ও মোগল ব্যঞ্জনের মেলবন্ধন | আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

রাজধানী ঢাকার কর্মব্যস্ত ও কোলাহলপূর্ণ জীবন থেকে খানিকটা স্বস্তি দিতে বিশেষ আয়োজন শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে। রাজকীয় পরিবেশনা, মোগল আমলের ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং সুফি সংগীতের মনমুগ্ধকর সুর নিয়ে সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য তৈরি করা হয়েছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

গত শুক্রবার রাতে এই রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে আট সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রথম পর্বের। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এই আয়োজনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অতিথিরা উপভোগ করেন আত্মিক সুফি সুর ও সুস্বাদু খাবারের অপূর্ব সংমিশ্রণ।

রেস্টুরেন্টে প্রবেশের সঙ্গেই অতিথিদের মন ছুঁয়ে যায় মায়াবী সুরের মূর্ছনা। প্রেম, বিরহ ও আধ্যাত্মিক উপলব্ধির গান পরিবেশনের পাশাপাশি টেবিলে পরিবেশন করা হয় মোগল সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন পদ। মনোমুগ্ধকর আলোকসজ্জা ও পোশাকের সাজে পরিবেশনকারীরাও তুলে ধরেন মোগল আমলের আভিজাত্য। ছুটির দিনের সন্ধ্যায় ব্যস্ততা ভুলে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই সামিল হন এই বিশেষ সন্ধ্যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোগল খাবারের সঙ্গে বাঙালি খাদ্যসংস্কৃতির এক ঐতিহাসিক সংযোগ রয়েছে। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে আধুনিক প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভোজনরসিকরা যেন কেবল খাবারের স্বাদই নয়, বরং মোগল আমলের ইতিহাস, রন্ধনশৈলী ও সাংস্কৃতিক মেজাজ স্পর্শ করতে পারেন, সেভাবেই সাজানো হয়েছে পুরো রেস্টুরেন্ট।

আট সপ্তাহব্যাপী এই সংগীত উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবারের আয়োজনে থাকবে সংগীতের ভিন্ন ভিন্ন ধারা। সূচি অনুযায়ী, ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি এবং ২৭ নভেম্বর পরিবেশিত হবে কালজয়ী বাংলা গান।

এছাড়া শেষ মাসের আয়োজনে ৪ ডিসেম্বর পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই জমকালো আয়োজনের। প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলতে থাকা এই মিউজিক্যাল নাইট অতিথিদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১৪ মিনিট আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৫ মিনিট আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

২ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৩ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৪ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৪ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

৫ ঘন্টা আগে
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

৫ ঘন্টা আগে
লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।