লগইন
মহেশপুর সীমান্তে বাধভাঙ্গা জন স্রোত, বাড়ছে শংকা ও উদ্বেগ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মহেশপুর সীমান্তে বাধভাঙ্গা জন স্রোত, বাড়ছে শংকা ও উদ্বেগ!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনার ভয়াবহ বিস্তারের মধ্যে আরো উদ্বেগ বাড়াচ্ছে ভারত থেকে আসা মানুষ। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। কোনমতেই ভারত থেকে আসা মানুষের জনশ্রত থামানো যাচ্ছে না। রোববার মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা সীমান্তের একাশিপাড়া ও তেতুলিয়া গ্রাম থেকে দালালসহ আটক করেছেন ১০ জনকে।

এরা সবাই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিল। এ তথ্য নিশ্চিত করেন অধিনায়কের পক্ষে বিজিবির সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম খান। রোববার বিকালে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি উল্লেখ করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়া বটতলা মোড় থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার রাজাপুর গ্রামের কাজী মজিবারের ছেলে তুহিন কাজী, ঝালকাঠি জেলার মহেশকান্দি গ্রামের সামেদ হালদারের ছেলে বাবুল হালদার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান ও খুলনার রূপসা উপজেলার গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী।

অপর এক ইমেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে মহেশপুর সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নড়াইল জেলার পেডরুলী গ্রামের হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক, তার স্ত্রী নাদিয়া খাতুন, একই গ্রামের জিকরাইলের স্ত্রী জোবায়দা খাতুন, নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম, আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলদারের স্ত্রী শ্রীমতি অমৃতা, তার মেয়ে সুমিত এবং অবৈধ পারাপারের সাথে নিয়োজিত দালাল মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্তারের ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২৪ মিনিট আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২৬ মিনিট আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৩ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৪ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৪ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৫ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৫ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।