সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়
ঝিনাইদহ কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং প্রতিষ্ঠানটি জাতীয়করণের লক্ষ্য নিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের একাডেমিক পরিবেশ সৃষ্টি ও প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি নাহিদ রেজা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা কলেজের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষা কার্যক্রম ও পরিকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সর্বস্তরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।