লগইন
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৮:০১ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত ও অনুপ্রবেশের অভিযোগে ৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

৫৮ বিজিবি সূত্রের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়। সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া এলাকার ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা স্বীকার করেছেন।

অন্যদিকে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

৪৬ মিনিট আগে
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

৪৮ মিনিট আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

২ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

২ ঘন্টা আগে
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

৫ ঘন্টা আগে
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

৬ ঘন্টা আগে
রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।