লগইন
নিমগ্ন পাঠাগারে ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিমগ্ন পাঠাগারে ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনা

নিমগ্ন পাঠাগারে ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা শহরের আনন্দধামে অবস্থিত নিমগ্ন পাঠাগারে কবি ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়। আসরে ফররুখ আহমদের কবিতা পাঠ করেন, ইমদাদুল হক, মোস্তাফিজুর রহমান রানা, নাদিউজ্জামান রিজভী, আল মাসুদ আব্দুল্লাহ, বেলায়েত হোসেন বিপু, সাব্বির আহমেদ, মো: সালাহউদ্দিন, শারজিল হাসান, আজমাইল আদিল, মুহাম্মদ মাহফুজ ও মো: নাছিম। কবিতা পাঠ শেষে ফররুখ আহমদের সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতা ও সাহিত্য বিষয়ে আলোকপাত করেন ইমদাদুল হক।

উল্লেখ্য, আজ ১০ জুন কবি ফররুখ আহমদের ১০৭তম জন্ম দিন। ১৯১৮ সালের এই দিনে তিনি ফরিদপুরের মাঝআইল গ্রামে জন্মগ্রহণ। তিনি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিত। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্‌প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে তিনি যে-কাব্যভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ-গ্রন্থ তার এক অমর সৃষ্টি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

২ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

২ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।