সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের যৌথ আয়োজনে সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ম্যাটস শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচি শেষে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক নোমান হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রক্তদান একটি অত্যন্ত মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত মুমূর্ষু অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। একইভাবে, মরণোত্তর চক্ষুদানের মানবিক সিদ্ধান্তের মাধ্যমে মৃত্যুর পরেও অন্য একজন মানুষের জন্য নতুন পৃথিবী দেখার সুযোগ সৃষ্টি হয়। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
৪ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক
৬ ঘন্টা আগে