সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে সভাপতির দীর্ঘ ২৮ বছরের ছাত্ররাজনীতি এবং তাঁর ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পোস্ট ঘিরে সাম্প্রতিক নানা আলোচনার প্রেক্ষাপটে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিজ্ঞপ্তিতে অনুমোদন প্রদান করেন।
দলীয় সূত্র সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান তাঁর ছেলের সাফল্যের খবরটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে শেয়ার করেন। এরপরই নেটিজেন ও দলের অভ্যন্তরে তাঁর দীর্ঘ রাজনৈতিক বয়স এবং ছাত্রসংগঠনের নেতৃত্বের বয়সসীমা ও নতুন প্রজন্মের নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
১৯৯৬ সাল থেকে দীর্ঘ ২৮ বছর ছাত্র রাজনীতিতে জড়িত রয়েছেন শাহজাহান খান। ২০০৪ সালে চুয়াডাঙ্গা সদর পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পর ২০১৮ সালে তিনি জেলা ছাত্রদলের সভাপতি মনোনীত হন। দীর্ঘ সময় ধরে ছাত্রসংগঠনে নেতৃত্ব প্রদান করায় নেতৃত্বের বিকাশ ও নতুনদের সুযোগ তৈরি হওয়া নিয়ে সমালোচকরা প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে শাহজাহান খান জানান, বিগত শাসনআমলে দীর্ঘ ১৭ বছর চরম নির্যাতন সহ্য করেও তিনি সংগঠন ধরে রেখেছেন। বাবা হিসেবে ছেলের পাসের খুশিতে আনন্দ প্রকাশ করা তাঁর নাগরিক অধিকার। ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিদায়ী সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা জানান, মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মুখে কমিটি বিলুপ্ত হবে তা তাঁদের প্রত্যাশিত ছিল না।
কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর—দুই ইউনিটের মেয়াদ শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্বের তালিকা প্রকাশ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
২০ ঘন্টা আগে