লগইন
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ১১:৪৬ রাত ২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গার জামজামী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাঁচলিয়া বাজার থেকে শোডাউনটি বের হয়ে জামজামী ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। শোডাউনে ১২ শতাধিক মোটরসাইকেল ছাড়াও শতাধিক পাখিভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এ শোডাউনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোডাউনটি পাঁচলিয়া, হোগলারদাড়ি, জামজামী, সোহাগপুর, ভোদুয়া, ঘোষবিলা, মধুপুর, শ্রীনগর, নারায়ণপুর, বেগুয়ারখালী ও চরপাড়া গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় পাঁচলিয়া বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামজামী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করীম মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদ। এসময় পলাশ আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে জামজামী ইউনিয়নের মানুষের পাশে থেকে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড করে আসছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে আমি মাঠে নেমেছি। আমার লক্ষ্য ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং জামজামী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আজকের এই বিশাল শোডাউনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুতফার রহমান, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ইউনুস আহম্মেদ, জামজামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুজ্জামান হাসান, আলমডাঙ্গা উপজেলা উলামা দলের সিনিয়র সহসভাপতি আল মামুন, জামজামী ইউনিয়ন উলামা দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নয়টি ওয়ার্ডের কয়েক শতাধিক নেতাকর্মী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

৪৩ মিনিট আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

৫৭ মিনিট আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

১ ঘন্টা আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১ ঘন্টা আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

২ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

২ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।