সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী আরশ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু আরশ তার দাদার সাথে বাড়ির পাশের মাঠে গিয়েছিল। মাঠ থেকে বাড়ি ফেরার পথে তার দাদা আরশকে একা বাড়িতে যেতে বলেন। বাড়ির দিকে রওনা হওয়ার সময় সে বাড়ির কাছাকাছি একটি পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আরশকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক
৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১০ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার
১৩ ঘন্টা আগে