লগইন
নিজ হাতে কোরবানির পশুর মাংস বিতরণ করলেন পরীমনি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৪০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
নিজ হাতে কোরবানির পশুর মাংস বিতরণ করলেন পরীমনি

ঢাকার সিনেমার আলোচিত ও দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো তিনি বিএফডিসির অসহায় শিল্পীদের জন্য ছয়টি গরু কোরবানি দিয়েছেন।

ঈদুল আজহার দিন বিকেলে এফডিসির পাশে শাহ পানিপন্থি মাজারে এসে চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেন পরীমনি। বুধবার বিকাল ৬টার দিকে পরীমনি ওই মাজারের সামনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক রানা।

অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। ২০১৬ সালে এফডিসিতে গরু কোরবানি দেওয়া শুরু করেন পরীমনি। এর ধারাবাহিকতায় গত বছরও পাঁচটি গরু কোরবানি দিয়েছেন।

পরীমনি বলেন, এফডিসি আমার দ্বিতীয় পরিবার। কয়েক বছর ধরে পরিবারের মানুষদের জন্য কোরবানি দিচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার ছয়টি গরু কোরবানি দেই। প্রতি বছরই একটি করে বাড়বে। পরিবারের সদস্যরা খুশি থাকলে আমি তাদেই তৃপ্ত। এফডিসি আমার দ্বিতীয় পরিবার যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। 

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করেছি।

রুপালি পর্দার এই তারকার হৃদয় মানবিক। তা তিনি প্রমাণ করেছেন বহুবার। সস্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ভুলু বারীর দিকে। করোনাকালে কাজের অভাবে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। দশ হাজার টাকা দিয়ে সহায়তা করলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলু বারীকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিমানী

৫৩ মিনিট আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৫৪ মিনিট আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

১ ঘন্টা আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

২ ঘন্টা আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

২ ঘন্টা আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

২ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।