লগইন
অভিমানী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ০১:০১ রাত ২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাহিত্য
কবিতা | অভিমানী

আলেয়া মান্নান

বল না তোর কি হয়েছে, মাথা কেন নিচু।
মনেতে কি মেঘ জমেছে, কেউ বলেছে কিছু?

মুখখানা যে মলিন তোর, দুচোখ ভরা জল।
কোন বিষাদে নীরব এমন, বল না খুলে বল।

স্বপ্ন কি তোর হাওয়ায় ভেসে, তলিয়ে গেছে জলে?
তাই বলে কি বসে আছিস, একলা নদীর কূলে?

আয় না সখী জড়িয়ে ধরি, মুছিয়ে দেই কান্না।
যেমন ছিলাম তোর পাশে, আছি তেমন শোন না।

নতুন করে সাজবি আবার, গাঁথবি বকুল মালা।
হয়তো আবার মন-সাগরে ভাসবে ফুলের ডালা।

সুখের বাঁশি বাজবে আবার, হৃদয় উঠবে ভরে।
অভিমানী মনটা আবার, জড়িয়ে নিবি চাদরে।

অন্ধকারের পরে আবার, ফুটবে ভোরের আলো।
দুঃখের পরে সুখ আসে, জেনে রাখিস ভালো।

অভিমান করিস না আর, বল না আমায় বল।
লুকিয়ে রাখার জন্য, আর করিস না ছল।

তুই যে বড় অভিমানী, সবটা আমি জানি।
আজও কি বুঝিসনে তুই, ভালোবাসি কতখানি।

বল না কি হয়েছে তোর, করিস না মাথা নিচু।
মনেতে কি আঘাত দিয়েছে, কেউ বলেছে কিছু?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

২ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৩ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৩ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৪ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৪ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৭ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৭ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।