লগইন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ১২:০০ রাত ৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা বা উসকানিমূলক পদক্ষেপের জবাবে কঠোর সামরিক কৌশলের পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে গিয়েও পাল্টা পদক্ষেপ নেওয়ার কৌশল তৈরি করা হয়েছে এবং নতুন নতুন সম্ভাব্য লক্ষ্যবস্তুও চিহ্নিত করা হচ্ছে।

তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মহেব্বি জানান, শত্রুপক্ষকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে ইরানি সামরিক বাহিনী বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর দেওয়া নির্দেশনা সামরিক কৌশলে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

আইআরজিসির মুখপাত্র পরিষ্কার ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত সৃষ্টি হলে তেহরান কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন বা তার মিত্ররা যদি নতুন কোনো হামলা বা আগ্রাসন চালায়, তবে সেই সংঘাত কোথায় এবং কীভাবে শেষ হবে, তা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনী নির্ধারণ করবে।

তিনি আরও দাবি করেন, সর্বোচ্চ নেতার পরামর্শ অনুযায়ী মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে শত্রুর নতুন ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা সাজানো হচ্ছে। যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় সব ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হলেও সামরিক এই পরিকল্পনার সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

৪৮ মিনিট আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

৪৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

১ ঘন্টা আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১ ঘন্টা আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

২ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

২ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।